রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রির্পোটার, মুন্সীগঞ্জ: আজ ২১ জুন (রবিবার) জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।
সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন, মুন্সীগঞ্জ, ডাঃ সাজেদা বেগম, উপপরিচালক, স্থানীয় সরকার, জনাব মৌসুমী মাহবুব, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ-এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ।
সভায় গত মে ২০২৬ মাসের সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলার বিভিন্ন দপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রমসমূহের সর্বশেষ অগ্রগতির তথ্য উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক মহোদয় সংশ্লিষ্ট সকল দপ্তরকে গৃহীত উন্নয়ন কার্যক্রমসমূহ নির্ধারিত সময়সীমার মধ্যে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করা, সেবার মান বৃদ্ধি এবং জনসাধারণের ভোগান্তি কমাতে আন্তঃদপ্তর সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, চলমান প্রকল্পসমূহের বাস্তবায়ন পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।