মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

শিরোনাম
উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আগুনে পুড়ল রামগঞ্জ ইউএনওর বসতঘর কোটালীপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীব গ্রেপ্তার, যৌথ বাহিনীর বিশাল সাফল্য চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক নিঃসঙ্গতার প্রতি- মুহাম্মদ আশরাফুল আলম সোহেল

ভার্চুয়ালি উদযাপন হবে গার্লস ইন আইসিটি ডে

তথ্যপ্রযুক্তি খাতে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) প্রতি বছর ২৩ এপ্রিল গার্লস ইন আইসিটি ডে উদযাপন করে। অন্য বছরের মতো এবারও দিবসটি ঘিরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। তবে নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে এসব আয়োজন হবে ভার্চুয়ালি।

দিবসটি উদযাপনে বাংলাদেশেও জোর প্রস্তুতি চলছে। এ উপলক্ষে ২০-২৭ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও ইএসডিজি ফর বিডি। এর নাম দেয়া হয়েছে ‘উইকলি অনলাইন সেলিব্রেশন অব গার্লস ইন আইসিটি-২০২০’। এর ট্যাগ লাইন হবে ‘ভার্চুয়ালি টুগেদার’। অনলাইনে অনুষ্ঠানগুলো বিডিওএসএনের ওয়েবসাইট, গার্লস আইসিটি ডের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও টুইটারে দেখা যাবে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিডিওএসএনের ভাইস প্রেসিডেন্ট ড. লাফিফা জামাল বলেন, প্রতিবছর এপ্রিলের শেষ সপ্তাহে বিশ্বব্যাপী পালিত হয় গার্লস ইন আইসিটি ডে। এ দিবসের মূল উদ্দেশ্য তথ্যপ্রযুক্তিতে নারীদের আগ্রহী করে তোলা।

অনুষ্ঠানের সহ-আয়োজক হিসেবে থাকছে বিআইডব্লিউটিএ ও আইসক। লার্নিং পার্টনার হিসেবে থাকবে হ্যালো অ্যাকাডেমি। মিডিয়া পার্টনার হিসেবে থাকবে ঢাকা এফএম ও অ্যাম্বার আইটি। বিজ্ঞপ্তি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: