শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শিরোনাম
বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন

মাদরাসা শিক্ষক গ্রেপ্তার শিশুকে ধর্ষণের অভিযোগে

নিউজ ডেস্ক :: চট্টগ্রামের বাঁশখালী থানাধীন চাম্বল এলাকার ১১ বছরের শিশু ধর্ষণকারী মাদরাসা শিক্ষক মোজাম্মেল হককে কুমিল্লা জেলার দেবীদ্বার থেকে আটক করেছে র‌্যাব-৭।

সোমাবার দুপুরে র‌্যাবের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, রাতে আসামি মাদরাসা শিক্ষক মোজাম্মেলকে দ্বেবিদ্বার থানার পান্নারপুলি এলাকার তার আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, বাঁশখালী চাম্বল এলাকায় ১১ বছরের একটি শিশু একাধিকবার ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় গত ১৯ অক্টোবর ভিকটিমের বাবা বাদী হয়ে স্থানীয় ফোরকানিয়া মাদরাসার শিক্ষক মোজাম্মেল হকের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন।

ধর্ষণের ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। বিষয়টি নজরে এলে র‌্যাব-৭ চট্টগ্রাম ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে র‌্যাব গোপন সংবাদের মাধ্যমে আসামি মোজাম্মেল হককে কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন পাওন্নারপুল এলাকায় তার আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: