বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র উশুতে বাংলাদেশ দলের কোচ রাজশাহীর জাহিদ হাসান ৪৬ বছর পর ফুলবাড়ী উপশহর প্রকল্পে গতি, জমি পেল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ পরিবারের একমাত্র আশার প্রদীপ নিভে যাচ্ছে: ঘোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শের আলী আজ মৃত্যু পথযাত্রী নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালক নিহত কালিয়াকৈরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটুরিয়া-দৌলতদিয়ায় প্রস্তুত সাত ঘাট প্রতি সপ্তাহে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, ১৪ মার্চ থেকে শুরু: প্রধানমন্ত্রী জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি যুদ্ধের মাঝেও স্বাভাবিক তেহরানের জনজীবন

জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসছে কাল

নিউজ ডেস্ক :: জাতির পিতার জন্মশতবার্ষিকীতে কাল বসছে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন। এ অধিবেশনে সংসদ সদস্যরা বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা করবেন। জাতির পিতার সংগ্রামী রাজনৈতিক জীবন আর তাঁর আদর্শ তুলে ধরবেন তারা। অধিবেশন শুরুর দিন স্মারক বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরটিকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয়েছে আগেই। মুজিববর্ষে নানা কর্মসূচি থাকলেও করোনা মহামারিতে সীমিত করা হয় সব কিছু। তবে মুজিববর্ষে বসছে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন।

অধিবেশনের শুরুতেই ভাষণ দিবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ কক্ষে স্পিকার যেখানে বসেন, তার পেছনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শন ও সংরক্ষণ করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। উচ্চ আদালতের আদেশের কপি পাওয়ার পরপরই অধিবেশন কক্ষে ছবি টাঙিয়েছে সংসদ কর্তৃপক্ষ।

এই বিশেষ অধিবেশনই হবে প্রথম অধিবেশন, যেখানে সংসদ কক্ষে বঙ্গবন্ধুর ছবি থাকবে। বিশেষ এই অধিবেশনে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, ত্যাগ, আদর্শ ও দর্শন নিয়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা।

মুজিববর্ষ উপলক্ষে ১০টি কর্মসূচি নিয়েছে জাতীয় সংসদ। এর মধ্যে নভেম্বরে মুজিববর্ষের ওয়েবসাইট উদ্বোধন, স্মারক ডাকটিকিট উন্মোচন, মাসব্যাপী আলোকচিত্র ও প্রামাণ্য দলিল প্রদশর্নী, ‘সংসদে বঙ্গবন্ধু’ শিরোনামে একটি বইয়ের প্রকাশনা এবং শিশুমেলা অন্যতম।

অধিবেশনের প্রথম বৈঠকে সবাইকে থাকার কথা বলা হবে, তবে সেক্ষেত্রে সবার কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে। ৩ নভেম্বর থেকে কোভিড পরীক্ষা শুরু হয়েছে সংসদ সদস্যদের। প্রথমদিন কোভিড-১৯ নেগেটিভ সকল সংসদ সদস্য অধিবেশনে অংশ নেবেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: