রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

শিরোনাম
এতিমদের সাথে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫ জ্বালানি নিয়ে হঠাৎ হাহাকার—বাস্তবতা, গুজব ও মজুতদারদের সুযোগসন্ধানী খেলা – কে এম মোবারক শিবালয়ের আরিচা তিন নম্বর ফেরিঘাট এলাকায় ব্রাস্ট হয়ে ১ জন নিহত, ১ জন আহত কালীগঞ্জে খোলা বাজারে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে জরিমানা মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী

ইংলিশ ফুটবলের আরও এক স্বপ্নভঙ্গ

নিউজ ডেস্ক :: আগের রাউন্ডে ডেনমার্কের কাছে হেরে নিজেদের কাজটা কঠিন করে ফেলেছিল ইংল্যান্ড। এই রাউন্ডে বেলজিয়ামের কাছে হেরে স্বপ্নটা একেবারেই শেষ। বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরেছে ইংল্যান্ড। আর এর মাধ্যমে নিশ্চিত হয়ে গেল, উয়েফা নেশনস লিগের এই আসরের সেমিফাইনালে আর খেলা হচ্ছে না ইংলিশদের।

বেলজিয়ামের কোচ হিসেবে ম্যাচটা স্প্যানিশ মানেজার রবার্তো মার্তিনেজের ৫০ তম ম্যাচ ছিল। দুর্দান্ত এই উপলক্ষটা আরেকটু রাঙিয়ে দিয়েছেন মের্তেন্স-তিলেমান্সরা। দশ মিনিটে দূরপাল্লার এক শটে দলকে এগিয়ে দেন লেস্টার সিটির তিলেমান্স। ইন্টার মিলানের স্ট্রাইকার রোমেলু লুকাকুর কাছ থেকে বল নিয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান তিনি। তবে এই গোলের পেছনে ইংলিশ ডিফেন্ডার টায়রন মিংস ও গোলবারের ভূমিকাও আছে বেশ। মিংসের পায়ে বল লেগে দিক পরিবর্তিত হয়ে প্রথমে বারে লাগে, সেখান থেকে বল জালে জড়ায়। এভারটনের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড বল আটকাতে পারেননি। অন্যান্য গোলের তুলনায় এই গোলটা তিলেমান্সের কাছে একটু আলাদা হবে, নিজের ঘরের মাঠ লিউভেনে এই গোলটা পেয়েছেন যে!

২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইংল্যান্ড। বক্সের একটু বাইরে ওয়েস্ট হামের মিডফিল্ডার ডেকলান রাইস ফাউল করে বসেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনাকে। থেকে ফ্রি-কিক পায় ইংল্যান্ড। ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করেন নাপোলির মের্তেন্স। বাকি সময়ে আর গোল হয়নি। আর এর ফলেই নিশ্চিত হয়ে যায়, নেশনস লিগের সেমিতে আর খেলা হচ্ছে না ইংলিশদের।

রাতের আরেক ম্যাচে বসনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। জোড়া গোল করেছেন লিভারপুল তারকা জর্জিনিও ভাইনালডম। বাকি গোলটা লিওঁর উইঙ্গার মেমফিস ডিপাইয়ের। চেলসির মিডফিল্ডার জর্জিনিও ও সাসসুয়োলো দমিনিকো বেরার্দির গোলে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ইতালি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: