বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

শিরোনাম
হাইকোর্টের আদেশ স্থগিত, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবীতে ছাত্র-জনতার মানববন্ধন ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন আঁখিরা গণহত্যা দিবস আজ: ফুলবাড়ীতে ১৯৭১-এর বর্বর হত্যাযজ্ঞে দেড় শতাধিক প্রাণহানি মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফের নতুন আলোচনায় রণবীর সিং ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

মুন্সীগঞ্জে পরকিয়া প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি :: মুন্সীগঞ্জে জয় মজুমদার (৩০) ও মিতু সরকার নামের পরকিয়া প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বুধবার দুপুরে শহরের বাগমাহমুদালীপাড়ার একটি ভাড়া বাসার রুম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, কুমিল্লা জেলার গজারিয়া গ্রামের মান্নান মজুমদারের ছেলে ও মুন্সীগঞ্জ শহরের বাগমাহমুদালী পাড়ার বাসিন্দা লিটন সরকারে তালাকপ্রাপ্ত স্ত্রী মিতু সরকারে সাথে পরকিয়া সর্ম্পক ছিলো। তবে কি কারনে আর কেন দুজনের এমন মৃত্যু হয়েছে সেটা এখনো জানা যায়নি। তবে ধারাণা করা হচ্ছে একজন আরক জনকে হত্যা করে অপর জন নিজে আত্মহত্যা করেছে। সকালে রুমে ফ্যানের সাথে জয় মজুমদারের মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে দুই যুগলের মরদেহ উদ্ধার করে।

এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিচুর রহমান বলেন দুই প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলেও তিনি জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: