শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম
এক রাতের রোমান্টিক ট্রেনভ্রমণের খরচ ১ কোটি ৩০ লাখ টাকা, যেসব লাক্সারি উপভোগ করলেন প্রেমে মশগুল ট্রুডো-কেটি ১ ডিসেম্বর শুরু ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন, আসন ১৫৪৫ শিগগিরই টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা হবে ড্রাগন ফলের ড্রাই ফ্রুটস বানাবেন যেভাবে, দেখুন রেসিপি দেশের ভেতরের এলসির তথ্য আর বেলজিয়াম ঘুরে আসতে হবে না, বাঁচবে ৬০–৭০ লাখ ডলার কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার বগুড়া সরকারি কলেজে ছয় বিষয়ে শিক্ষক নেই সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সুবর্ণচরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে সৌরবিদ্যুৎচালিত ইরিগেশন প্রকল্পের উদ্বোধন

যশরাজ স্টুডিওর বাইরে নতুন লুকে শাহরুখ

নিউজ ডেস্ক :: নতুন সিনেমার শুটিংয়ে ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ১৮ নভেম্বর ‘পাঠান’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেতা। মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে আলোচিত এই সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছে বলে খবর একাধিক ভারতীয় গণমাধ্যমের। যদিও এ প্রসঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

গতকাল সোমবার (৩০ নভেম্বর) মুম্বাইয়ের যশরাজ স্টুডিওর বাইরে দেখা মিলেছে কিং খানের, যেখানে নতুন লুকে লম্বা চুলে ক্যামেরায় ধরা পড়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবর, যশরাজ স্টুডিওর বাইরে গাড়ি থেকে নামার সময় শাহরুখের নতুন লুকের ছবি তোলা হয়েছে, যখন তাঁর লম্বা চুল পেছনে অর্ধেক বাঁধা ছিল। পরনে ছিল সাদা টি-শার্ট।

ভারতের একাধিক গণমাধ্যমের খবর, ২৩ নভেম্বর ‘পাঠান’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন দীপিকা পাড়ুকোন। পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করছেন দীপিকা। তিনি এই সিনেমার জন্য পারিশ্রমিক নিচ্ছেন ১৫ কোটি রুপি। এ ছাড়া সিনেমার খলচরিত্রে অভিনয় করবেন জন আব্রাহাম। তাঁর পারিশ্রমিক ২০ কোটি রুপি। পত্রপত্রিকার খবর, এরই মধ্যে লভ্যাংশ শেয়ারের চুক্তি সেরেছেন শাহরুখ খান ও যশরাজ ফিল্মস। সেই চুক্তি এমন, ‘পাঠান’ সিনেমা ১০০ কোটি রুপি লাভ করলে ৪৫ কোটি পাবেন শাহরুখ।

সিনেমাটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন সালমান খান। ২০২১ সালের দীপাবলিতে মুক্তি পেতে পারে শাহরুখের নতুন এই সিনেমা। যদিও এই সিনেমার সব খবর গোপন রাখতে চাইছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: