সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
অল্পবয়সীদেরও স্ট্রোকের ঝুঁকি, যেসব উপসর্গ উপেক্ষা করা উচিত নয় নতুন ফসল ঘরে তোলার আনন্দে বকশীগঞ্জে গারোদের ওয়ানগালা জীবাশ্ম জ্বালানি নিয়ে একমত হতে না পেরে ভেস্তে গেল কপ৩১ জলবায়ু সম্মেলন ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি প্রায় ৪৩ কোটি ডলার: বিজিএমইএ বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে থাইল্যান্ডকে অনুরোধ ফ্যাসিস্ট অনুসারীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী জলবায়ু মোকাবিলায় ৭৮৪ কোটি টাকার অনুদান পেল বাংলাদেশ টাইমস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক ইলিয়াস খান চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে নতুন অতিরিক্ত পুলিশ সুপার

পোশাক এবং বয়স নিয়ে ট্রোলের মুখে জয়া

ট্রোলিং যেন এখন সব কিছুতেই! কারও বিয়ে থেকে শুরু করে কারও ডিভোর্সের খবর, সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে ওঠেনি, এমন কোনও বিষয় খুঁজে পাওয়া দায়। এ বার বিষয়বস্তু জয়া আহসানের পোশাক। নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ছবি আপলোড করেন জয়া। অফ শোল্ডার সাদা পোশাকে, কোঁকড়ানো চুলে জয়া সেখানে মোহময়ী।

ছবি পোস্ট হতেই লাইক ও কমেন্টের বন্যা। তবে তার মধ্যেই নেটাগরিকদের একাংশকে জয়ার পোশাকের ধরন এবং বয়স নিয়ে বিরূপ মন্তব্য করতে দেখা যায়। অবলীলায় তারা কুরুচিকর ভাষায় অভিনেত্রীর উদ্দেশে বিভিন্ন কথা লিখতে থাকেন। এ ধরনের নেতিবাচক কমেন্টে মাত্র ঘণ্টা তিনেকের মধ্যেই ভরে যায় অভিনেত্রীর পোস্ট।

পাশাপাশি, জয়ার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ তার শুভানুধ্যায়ীরা। তাদের মধ্যে অনেককেই কুরুচিকর মন্তব্যকারীদের তীব্র ভর্ৎসনা করতে দেখা গিয়েছে।

তবে এ ধরনের ট্রোলিং বা মন্তব্য নিয়েই কখনওই মাথা ঘামাননি জয়া। নিজের কাজ মন দিয়ে করে এগিয়ে যাওয়াতেই বিশ্বাস রাখেন অভিনেত্রী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: