রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল, পুলিশের পিকআপ দেখে স্লোগান ‘মাদক-জুয়ার টানব লাগাম, সবার আগে নিজের গ্রাম’ স্লোগানে পীরগাছায় সমন্বয় সভা নোয়াখালীতে তিন কোটি টাকার সুপারিসহ ২৫ পাচারকারী আটক টিকটকে পরিচয়, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী নুর হায়াতি প্রাথমিকে শিক্ষা সমাপ্তির হার বেড়ে ৯০ শতাংশ ২১০ বছর আগে তাজমহল থেকে নেওয়া মার্বেল পাথর উঠছে নিলামে, সম্ভাব্য দাম কত আইডিয়াল স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি, আবেদন করবেন যেভাবে রামগড়ের বৌদ্ধ বিহারে পার্বত্যমন্ত্রীর প্রার্থনা, উন্নয়ন নিয়েও মতবিনিময় সাভার বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’ কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ

করোনা মুক্ত কণিকাকে থানায় তলব

‘বেবি ডল’ খ্যাত গায়িকা কণিকা কাপুর সদ্য করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছেন। এরই মধ্যে তাকে নোটিশ পাঠালো উত্তর প্রদেশ পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী ৩০ এপ্রিল কণিকাকে থানায় তলব করা হয়েছে। তার বিরুদ্ধে দেশের নাগরিক হিসেবে সমাজের প্রতি অবহেলা ও দ্বায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ দায়ের হয়েছিল। বিষয়টি জানিয়েছেন লখনৌয়ের সরজিনি নগরের পুলিশ ইনচার্জ জগপ্রসাদ।সম্প্রতি লন্ডন থেকে ফেরেন কণিকা। অভিযোগ, গায়িকা বিদেশ থেকে ফেরার বিষয়টি নাকি গোপন করে যান। এরপর জ্বর, সর্দি-কাশি এবং ফ্লুয়ের মতো উপসর্গ দেখা দিতে তিনি হাসপাতালে যান, নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে ৷

বলিউড ইন্ডাস্ট্রিতে তিনিই প্রথম যার করোনা ধরা পড়ে।লন্ডন থেকে ফিরে লখনৌয়ের বাড়িতে ছিলেন এই গায়িকা। সেখাকার একটি  ৫ তারা হোটলে পার্টি দেন৷  ওই অনুষ্ঠানে ছিলেন বহু  ক্ষমতাবান মানুষ।  কেন কোয়ারেন্টিনে না গিয়ে তিনি পার্টি করছিলেন? তাদের তো বোঝা উচিত করোনার বিপদসীমা।তবে এসব অভিযোগ আগেই অস্বীকার করেছেন কণিকা। এখন পুলিশি জিজ্ঞাসাবাদে ঘটনা কোথায় গিয়ে মোড় নেয় তা সময়ই বলে দেবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: