শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শিরোনাম
ড্রাগন ফলের ড্রাই ফ্রুটস বানাবেন যেভাবে, দেখুন রেসিপি দেশের ভেতরের এলসির তথ্য আর বেলজিয়াম ঘুরে আসতে হবে না, বাঁচবে ৬০–৭০ লাখ ডলার কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার বগুড়া সরকারি কলেজে ছয় বিষয়ে শিক্ষক নেই সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সুবর্ণচরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে সৌরবিদ্যুৎচালিত ইরিগেশন প্রকল্পের উদ্বোধন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ছাত্রীসংস্থার সংবর্ধনা চৌদ্দগ্রামে স্ত্রীর সাথে অভিমানে করে এক যুবকের আত্মহত্যা ফুলবাড়ীতে মাঠে বাঁধা কপি ৫-৭ টাকা, বাজারে ২০-২৫

সংগীতার কর্ণধার সেলিম খান আর নেই

বিনোদন ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন দেশের বৃহৎ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার কর্ণধার সেলিম খান। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

সংগীত প্রযোজকদের সংগঠন এমআইবি’র মহাসচিব ও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, করোনায় আক্রান্ত হয়ে গত ৪ ডিসেম্বর নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সেলিম খান। গতকাল (৯ ডিসেম্বর) দুপুরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। টানা ২০ ঘণ্টা লাইফ সাপোর্টে রাখার পর আজ (১০ ডিসেম্বর) সকালে মারা যান তিনি।

বৃহস্পতিবার বাদ আসর নগরীর লক্ষ্মীবাজারে সেলিম খানের বাসভবনের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে।

আশির দশকে সেলিম খান প্রতিষ্ঠা করেন প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা। নিজের মেধা-শ্রম দিয়ে দেশের সবচেয়ে বড় সংগীত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলেন এটিকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: