শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

পদ্মা সেতুর টোলের হার নির্ধারণের বিষয়টি অপপ্রচার-গুজব

নিউজ ডেস্ক :: পদ্মা সেতুর টোল এখনও চূড়ান্ত হয়নি। টোলের হার নির্ধারণের বিষয়টি অপপ্রচার এবং গুজব বলে জানিয়েছে সেতু বিভাগ। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সেতু বিভাগের তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মা বহুমুখী সেতুর টোল হার নিয়ে যে অপপ্রচার চলছে তা সেতু বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে। টোলের হার নির্ধারণের বিষয়টি অপপ্রচার এবং গুজব। পদ্মা বহুমুখী সেতুর টোল হার এখনও চূড়ান্ত হয়নি।

আরও বলা হয়, টোলের হার নির্ধারণ করার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে পরে টোলের হার নির্ধারণে পদক্ষেপ নেয়া হবে। টোলের হার নির্ধারিত হলে জনগণকে অবহিত করা হবে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সেতু বিভাগ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: