বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম
নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি

দেশে করোনায় আক্রান্ত শনাক্ত ১০ হাজারের বেশি

দেশে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১৮২ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৬৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১০ হাজার ১৪৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ছয় হাজার ২৬০ জনের পরীক্ষা করা হয়েছে, যা গত দিনের থেকে ১৬ দশমিক শূন্য ৬ ভাগ বেশি। এ ছাড়া নমুনা পরীক্ষা করা হয়েছিল ছয় হাজার ৩১৫টি। এ নমুনা সংগ্রহ গত ২৪ ঘণ্টার চেয়ে ২১ দশমিক ১১ শতাংশ বেশি। এর মধ্য থেকে ৬৮৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে

ডা. নাসিমা সুলতানা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এ পর্যন্ত এক হাজার ২০৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এরপর ২০ দিনে আরো ৯ হাজার রোগী শনাক্ত হয়। বর্তমানে দেশে ১০ হাজার ১৪৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে ৮৭ হাজার ৬৯৪ জনের করোনাভাইরাসের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: