শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

শিরোনাম
নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয় সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন খুলনা বিভাগ: জলাবদ্ধতা দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্প বিপদে নয়, সুখের দিনেও চেনা যায় আপনজন গন্ধর্বপুর প্ল্যান্ট চালু জুনে, রাজধানীতে মিলবে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি

একজন মা পুরো পরিবারকে আগলে রাখেন

নিউজ ডেস্ক :: দেশের প্রতিটি মধ্যবিত্ত পরিবারে রয়েছে নানা রকম গল্প। কখনও তা স্বপ্নের, কখনও সংগ্রামের। মধ্যবিত্ত জীবনের সঙ্গে জড়িয়ে থাকা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে তিন পর্বের মাইক্রোওয়েব সিরিজ ‘মিডলক্লাস দিনরাত্রি’।

এই সিরিজে দেখা যাবে কীভাবে স্বামী মারা যাওয়ার পর একজন মা পুরো পরিবারকে আগলে রাখেন। সর্বস্ব দিয়ে পরিবারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। এমনই গল্পের এ সিরিজটি নির্মাণ করেছেন শেখ নাজমুল হুদা ইমন। লিখেছেন কিঙ্কর আহসান।

এই সিরিজে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন রোজি সিদ্দিকী। তিনি বলেন, ‘মধ্যবিত্তের জীবনটা যেন প্রতিনিয়ত ঘুরতে থাকে একটি বৃত্তের মধ্যে। যে বৃত্তের প্রতিটি কোনায় পাওয়া যায় হাসি-কান্না, আনন্দ-বেদনা, মান-অভিমান, খুনসুটি আর সংগ্রাম, যা এই সিরিজে তুলে ধরা হয়েছে। আশা করছি, এটি দর্শকের ভালো লাগবে।

‘মিডলক্লাস দিনরাত্রি’ সিরিজে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, অ্যালেন শুভ্র, প্রত্যয় হিরন, জায়ান ও গীতাশ্রী চৌধুরী। পরিচালক জানান, ৮ মে থেকে সিরিজটি প্রযোজনা প্রতিষ্ঠান জি-গ্যাসের ইউটিউব চ্যানেলে প্রচার হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: