বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম
নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি

হজ করতে ২৪ ঘণ্টায় আবেদন সাড়ে ৪ লাখ

নিউজ ডেস্ক :: হজ রেজিস্ট্রেশনের প্রথমদিনেই সৌদি আরবে বসবাসকারী সাড়ে চার লাখের বেশি মানুষ আবেদন করেছেন। তাদের মধ্যে ৬০ ভাগ পুরুষ এবং ৪০ ভাগ নারী। খবর আরব নিউজ’র।

মঙ্গলবার (১৫ জুন) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বলা হয়, আগামী ২৩ জুন পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চলবে। তবে হজ করার ক্ষেত্রে যারা আগে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোনো ধরনের অগ্রাধিকার সুবিধা নেই।

এর আগে গত শনিবার সৌদি সরকার জানায়, করোনার কারণে এবার অন্য দেশ থেকে কেউ হজে যেতে পারবেন না। সৌদি আরবের নাগরিক এবং সেখানে বসবাসকারীদের মধ্যে মাত্র ৬০ হাজার মানুষ এবার হজের সুযোগ পাবেন। এক্ষেত্রে কিছু শর্তও দেওয়া হয়েছে।

শর্তের মধ্যে রয়েছে, সৌদি নাগরিক এবং সেখানে বসবাসকারী ১৮ থেকে ৬৫ বয়সীদের মধ্যে যারা করোনার টিকা নিয়েছেন, যারা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত নন এবং গত পাঁচ বছর হজ করেননি কেবল তারাই এ বছর হজের জন্য আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে গতবছরও সংক্ষিপ্তভাবে হজ পালন করা হয়েছিল। সৌদি নাগরিক ও সেখানে বসবাসকারীদের মধ্যে মাত্র ১০ হাজার মানুষ হজ পালনের সুযোগ পেয়েছিলেন।

এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: