বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম
নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি

ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু, শোভাযাত্রা বাতিল

নিউজ ডেস্ক :: হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা আজ সোমবার শুরু হচ্ছে। তবে করোনা সংক্রমণের কারণে এবারের উৎসবে রথ শোভাযাত্রাসহ অনেক আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে। সারাদেশের মন্দির প্রাঙ্গণেই সীমিত পরিসরে এবং যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে রথটান ও অন্য ধর্মীয় অনুষ্ঠান হবে। করোনার কারণে গত বছরও সীমিত পরিসরে রথযাত্রা উৎসব হয়েছিল।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী জানিয়েছেন, রথযাত্রা আয়োজন বিষয়ে সারাদেশের পূজা উদযাপন কমিটির নেতাদের নির্দেশনা পাঠানো হয়েছে। কেবল মন্দির পরিচালনা কমিটির সদস্যদের অংশগ্রহণে ও ধর্মীয় রীতিনীতি অনুযায়ী মন্দিরের ভেতরে রথটান এবং পূজাসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান হবে। মন্দিরের বাইরে কোনো ধরনের শোভাযাত্রা কিংবা ভক্ত সমাবেশ করা হবে না।

প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়। ৯ দিন পর অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। এবারের উল্টো রথযাত্রা হবে আগামী ২০ জুলাই। রথযাত্রার মতো উল্টো রথযাত্রাও উদযাপিত হবে সীমিত পরিসরে।

ঢাকার উপকণ্ঠে ধামরাইয়ে এ রথযাত্রা যশোমাধবের রথযাত্রা নামে উপমহাদেশ বিখ্যাত। ধামরাইয়ের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রাও সীমিত পরিসরে আয়োজিত হবে।

এ ছাড়া পুরান ঢাকার তাঁতীবাজারের জগন্নাথ জিউ ঠাকুর মন্দির, জয়কালী রোডের রামসীতা মন্দির এবং শাঁখারীবাজার একনাম কমিটিসহ রাজধানীর অন্যান্য মন্দির ও দেশের বিভিন্ন মন্দিরেও সীমিত পরিসরে রথটান অনুষ্ঠিত হবে।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: