বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে

যুক্তরাষ্ট্রে দেড় লাখ পিপিই রফতানি করেছে বাংলাদেশ

করোনা ভাইরাস মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) রপ্তানি করেছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে ৬৫ লাখ পিপিই আমদানির জন্য কাজের অর্ডার দিয়েছে ট্রাম্পের দেশ।

গতকাল সোমবার পিপিই’র প্রথম চালান হস্তান্তর করা হয়েছে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন।

শাহরিয়ার আলম নিজ ফেইসবুক ওয়ালে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ আজ ১.৫ লাখ (৬৫ লাখের মধ্যে) পিপিই রফতানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।’হস্তান্তর অনুষ্ঠানের ছবি পোস্ট করে নিজের ভালো লাগার কথাও জানিয়েছেন শাহরিয়ার আলম।

এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই রফতানি আদেশের প্রথম অংশটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার যুক্তরাষ্ট্রে এতে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৬৬ হাজার ৮২৯ জন। মারা গেছেন প্রায় ১ লাখের কাছাকাছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: