বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

আমাকে পিছু ডাকার প্রয়োজন কি : মিন্টুসারেং

আমাকে পিছু ডাকার প্রয়োজন কি
ছিলামতো তোমারি সাথে
তুমি তখন ছিলে কোমল কিশোরি
আমাকে পিছু ডাকার প্রয়োজন কি
লাল ফিতার বিনোদ বেনী
ফ্রকপরা তুমি।

হেঁটেছি অনেক পথ হাতে হাত ধরি
ঝোঁপ-জল-জংগলে,কেটেছেতো অনেক দিন
ধুলু-বালির সংসার গড়ে,খেলেছি চুড়ুইভাতি
আমাকে পিছু ডাকার প্রয়োজন কি
ওড়না পরা তুমি।

তারপর পাশাপাশি কুড়িয়েছি ভোরের শিউলি
দু-পাশে ফুটেছিল কৃঞ্চচূড়া
তোমার খোপায় দিয়েছি গুজি
আমাকে পিছু ডাকার প্রয়োজন কি
শাড়ী পরা তুমি।

অনেক দিন হয়েছে, তোমাকে পাইনি কাছে
তুমি আমার চির চেনা অস্ত্বিত্ত্বে আছো মিশে
বকুল ফুলের মালা হাতে,
এখনো অপেক্ষা করো কি তুমি
আমাকে পিছু ডাকার প্রয়োজন কি
সাত সমুদ্র তের নদী পারে
তুমি গড়েছো বসতি।
আমাকে পিছু ডাকার প্রয়োজন কি?

০৮ জানুয়ারি ২০১৬ খ্রি.
ছায়াকুঞ্জ, লক্ষ্মীনারায়নপুর।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: