বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

রাজনীতি-বিজ্ঞানের কবিতা – হারুন রশীদ

এটি কোনো কবিতা নয়
রাজনীতি-বিজ্ঞানের গভীর তত্ত্বও নয়-
রাজনৈতিক সাহিত্যের সহজ পাঠ,
একটি জাতির মর্মকথা
একটি ব্যতিক্রমী কথাশিল্প,
এর শিরোনাম হতে পারে
রাজনীতি-বিজ্ঞানের কবিতা
অথবা রাজনীতির শিল্পকলা;
হতে পারে-
বাঙালির জীবন ও সংগ্রামের মহাকাব্য,
যাতে বিধৃত রয়েছে
মুক্তিসংগ্রামের শৈল্পিক অভিব্যক্তি।
এমন একটি কবিতা
যাতে ঢেলে দেয়া হয়েছে-
বাঙালির আশা-আকাঙ্ক্ষা
আর আবেগ-অনুভূতির সবটুকু;
যাতে ধ্বনিত-প্রতিধ্বনিত
এক বজ্রকণ্ঠশিল্পীর তেজদীপ্ত উচ্চারণ,
যা নির্মিত হয়েছে
শিল্পীর রং-তুলির আদলে,
অর্থপূর্ণ সব শব্দভান্ডারে সুবিন্যস্ত
শৈল্পিক সৌন্দর্যে বিন্যস্ত,
কথামালায় পরিপূর্ণ
সুর ও ছন্দের গতিময়তায় প্রবাহমান।
বাঙালির হাজার বছরের
এ এক অনন্য সৃষ্টিকর্ম-
“ঐতিহাসিক ৭ই মার্চ”
একটি ধ্রুপদী রাজনৈতিক ভাষণ,
যা হয়ে উঠল-
স্বাধীনতার অমর কবিতা
অথবা শিল্পকর্ম,
কবি অথবা শিল্পী
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
রাজনীতি বিজ্ঞানের কবি
অথবা রাজনীতি-শিল্পের স্রষ্টা।
ধীর পদক্ষেপে শান্ত মস্তিষ্কে
অথচ দৃঢ়চিত্তে
ইম্প্রোভাইজকৃত বজ্রকণ্ঠে উচ্চারণ করলেন
বাঙালির স্বাধীনতার মূলমন্ত্র,
যাতে ধ্বনিত-প্রতিধ্বনিত হলো
বাঙালির সংগ্রামী জীবনের মর্মবাণী,
যা হয়ে উঠলো
মানবিক মুক্তির ঐতিহাসিক সনদ-
রাজনীতি-বিজ্ঞানের কালোত্তীর্ণ কথাসাহিত্য,
যা একটি পতাকার জন্মদাতা-
একটি স্বতন্ত্র স্বশাসিত ভূখণ্ডের স্রস্টা,
একটি স্বাধীন জাতিসত্তার গৌরবগাঁথা।
৭ই মার্চ ২০২২


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: