রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

মোবাইল বিস্ফোরণের ৫ কারণ

নিউজ ডেস্ক :: প্রায়ই মোবাইল বিস্ফোরণের খবর শোনা যায়। পকেটে কিংবা ব্যাগে থাকা অবস্থায় যেমন বিস্ফোরণ হয়েছে তেমনি ঘরে থেকেও হয়েছে। আচমকাই চোখের সামনে দাউদাউ করে জ্বলে উঠছে সাধের ফোনটি। এতে হতাহতের খবরও পাওয়া যায়। তবে জানেন কি, কেন মোবাইল বিস্ফোরণ হয়। এর বেশ কয়েকটি কারণ রয়েছে। চলুন জেনে নেওয়া যাক সেসব-

> মোবাইলের ব্যাটারি বিস্ফোরণের প্রথম কারণ হলো, ফোনের আসল চার্জার ব্যবহার না করা। নতুন চার্জার কেনার সময় অধিকাংশই খরচ বাচিয়ে কম দামে চার্জার কেনেন। যা ফোনের জন্য অত্যন্ত খারাপ। এই ভুল করবেন না। অবশ্যই কোম্পানির চার্জারই কিনুন। এতে আপনার মোবাইল অনেকদিন পর্যন্ত সুরক্ষিত থাকবে।

> বেশিরভাগ মানুষই সারাদিন ফোন ব্যবহার করেন এবং সারারাত ফোন চার্জে বসিয়ে রাখেন। যা একেবারই উচিত নয়। ব্যাটারি নষ্টের আরেকটি কারণ অতিরিক্ত চার্জ দেওয়া। এতে মোবাইল বিস্ফোরণ হতে পারে। ফোনের ব্যাটারি ১০০ শতাংশ চার্জ হয়ে গেলেই তা চার্জার থেকে খুলে রাখা বাধ্যতামূলক।

> তরল পদার্থ থেকে ফোনের ব্যটারির ক্ষতি হতে পারে। তাই ফোনে কোনোভাবে পানি বা কোনো তরল পদার্থ ঢুকে গেলে যত দ্রুত সম্ভব সার্ভিস সেন্টারে নিন।

> হাত থেকে ফোন পড়ে যাওয়া কোনো নতুন ঘটনা নয়। মাঝে মধ্যেই এটি ঘটে। তবে পড়ে গিয়ে ভেঙে চুরচুর হয়ে যাওয়া স্ক্রিনও দীর্ঘদিন ব্যবহার করেন অনেকে। এই ভুল কখনোই করবেন না।

> ফোনের ব্যাটারি খারাপ হওয়ার আরেকটি কারণ হল অনুমোদিত সার্ভিস সেন্টারে ফোনের কাজ করানো। অনেকেই কম খরচে সার্ভিসিং করান। এতে মোবাইলের ভালোর চেয়ে খারাপই বেশি হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: