সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

শিরোনাম
পরিকল্পিত পরিবার ও মানসম্মত স্বাস্থ্যসেবার মাধ্যমে এসডিজি অর্জনে সমন্বিত উদ্যোগের আহ্বান মধুমতি নদীতে ভেসে উঠল অর্ধগলিত মরদেহ, পরিচয় শনাক্তে পুলিশের জোর তৎপরতা মানিকগঞ্জ চাঞ্চল্যকর হিরন হত্যা মামলার রায় ২৮ জুলাই নড়াইলের লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত কালিগঞ্জ থানার পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর বিএনপি’র আনন্দ মিছিল ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই

সাজাপ্রাপ্ত খুনের আসামি ১৯ বছর ধরে চাকরি করছিলেন পুলিশে

Police officers stand outside the ransacked house of Rehana Fathima, who made an attempt to enter Sabarimala temple which traditionally bars the entry of women of menstrual age, in Kochi, India, October 19, 2018. REUTERS/Sivaram V - RC111C182080

সাজাপ্রাপ্ত খুনের আসামি পরিচয় গোপন করে ১৯ বছর ধরে চাকরি করছিলেন পুলিশ বাহিনীতে। ভারতের এই ঘটনা প্রকাশ্যে আসায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, উত্তরপ্রদেশের ওই সাজাপ্রাপ্ত আসামি আরেক রাজ্য উত্তরাখণ্ডে গিয়ে পুলিশে চাকরি নেয়। ১৯ বছর ধরে সেই চাকরি করে আসছিলেন তিনি।

১৯৯৭ সালে ২২ বছরের এক যুবককে হত্যা করেছিলেন উত্তরপ্রদেশের বরেলির অভয়পুরের বাসিন্দা মুকেশ কুমার। সেই ঘটনায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

পুলিশ জানায়, কনস্টেবলের দায়িত্বে থাকা মুকেশ ২০০১ সালে পুলিশ নিয়োগের পরীক্ষার সময় নিজেকে উত্তরাখণ্ডের উধম সিং নগরের বাসিন্দা বলে পরিচয় দেয়।

২০০০ সালে উত্তরপ্রদেশ থেকে আলাদা হয়ে নতুন রাজ্য হয় উত্তরাখণ্ড। রাজ্য পুলিশে ১৯ বছরের চাকরি জীবনে বিভিন্ন জেলায় কর্তব্যরত ছিলেন মুকেশ।

এদিকে তথ্য যাচাই করে দেখার পর মুকেশের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।  তদন্তের পর তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানিয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: