রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

করোনাকালে গণমাধ্যম কর্মীরা সম্মুখ সারির যোদ্ধা-তথ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, করোনা মহামারীর সময়ে পেশা এবং দায়িত্ববোধ থেকে গণমাধ্যম কর্মীরা ঘরের বাইরে এসে জীবন বাজি রেখে তথ্য প্রদানের মাধ্যমে সবাইকে সজাগ ও সচেতন করছেন এবং এ সংক্রান্ত সর্বশেষ আপডেট প্রদানের মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণে সরকারকে সহযোগিতা করছেন তাতে গণমাধ্যম কর্মীদের করোনাকালীন সম্মুখ সারির যোদ্ধা বা ফ্রন্ট লাইন ফাইটার হিসেবে অভিহিত করা যায়।

তিনি বলেন, গণতন্ত্র, গণমাধ্যম ও গণমানুষের মধ্যে সম্পর্ক নিবিড় এবং গভীর। তাই বর্তমান সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমকে শক্তিশালী করার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী এ দুর্যোগে অসচ্ছল সাংবাদিকদের জন্য আর্থিক প্রণোদনা দিয়েছেন, সারাদেশে যার বিতরণ চলছে। এবং আরো দশ হাজার গণমাধ্যম কর্মীকে প্রণোদোনা প্রদান করা হবে।

প্রতিমন্ত্রী আজ বিকেলে রাজধানীর পান্থকুঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিএ)’র আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী এ কঠিন সময়ে গণমাধ্যমের কোন কর্মীকে ছাটাই না করতে মালিকপক্ষকে অনুরোধ করেন এবং যে কোন সহযোগিতার বিষয়ে আলাপ করতে তাঁদের তথ্য মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মাহবুব আলম।

প্রতিমন্ত্রী পান্থকুঞ্জে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: