বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম
৪ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় FIFA World Cup 2026 New Rules জানেন কি, এই উপায়েই মিলবে হিরো-হিরোইনদের মতো সুন্দর হাসি? মাখন নয়, প্রাতরাশের পাউরুটিতে লাগান স্বাস্থ্যকর ‘চকোলেট বাটার’! কী ভাবে বানাবেন? জানুন পদ্ধতি মুন্সীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেধাবী প্রজন্ম গঠনে কাজ করছে গোপালগঞ্জের অ্যাডভান্টেজ ইন্টারন্যাশনাল মিশন স্কুল: বিজ্ঞান মেলায় অধ্যক্ষ লাবনী ম্যারানডি নড়াইলের লোহাগড়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী

কালিয়াকৈরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন, পলাতক আসামি

মোঃ আলাল সরকার,  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : স্ত্রী মল্লিকা(২২)কে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়েছে স্বামী সুজন মিয়া(২৭) গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাত তিনটার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের মামা আজমত আলী।

আজমত আলী আরো জানান, ১০ বৎসর পূর্বে শেরপুর জেলার শেখহাটি গ্রামের শাজাহান মিয়ার ছেলে সুজনের সাথে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের উত্তর বাগবের চালার আজমত উল্লার মেয়ে মল্লিকার বিয়ে হয়।বিয়ের পর থেকে বিভিন্ন বিষয়াদি নিয়ে ঝগড়া ঝাঁটি হত।

গত দুই বৎসর পূর্বে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর গত তিনমাস পূর্বে তারা ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে উত্তর হিজলতলী এলাকার আব্দুল বারেক মাতব্বরের বাড়িতে ভাড়া থেকে মল্লিকা স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন।

কালিয়াকৈর থানার পুলিশের উপ-পরিদর্শক এসআই আলমগীর রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে মামলার বিষয় প্রক্রিয়াধীন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: