বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
মোঃ আলাল সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : স্ত্রী মল্লিকা(২২)কে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়েছে স্বামী সুজন মিয়া(২৭) গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাত তিনটার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের মামা আজমত আলী।
আজমত আলী আরো জানান, ১০ বৎসর পূর্বে শেরপুর জেলার শেখহাটি গ্রামের শাজাহান মিয়ার ছেলে সুজনের সাথে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের উত্তর বাগবের চালার আজমত উল্লার মেয়ে মল্লিকার বিয়ে হয়।বিয়ের পর থেকে বিভিন্ন বিষয়াদি নিয়ে ঝগড়া ঝাঁটি হত।
গত দুই বৎসর পূর্বে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর গত তিনমাস পূর্বে তারা ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে উত্তর হিজলতলী এলাকার আব্দুল বারেক মাতব্বরের বাড়িতে ভাড়া থেকে মল্লিকা স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন।
কালিয়াকৈর থানার পুলিশের উপ-পরিদর্শক এসআই আলমগীর রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে মামলার বিষয় প্রক্রিয়াধীন।