বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

শিরোনাম
জানেন কি, এই উপায়েই মিলবে হিরো-হিরোইনদের মতো সুন্দর হাসি? মাখন নয়, প্রাতরাশের পাউরুটিতে লাগান স্বাস্থ্যকর ‘চকোলেট বাটার’! কী ভাবে বানাবেন? জানুন পদ্ধতি মুন্সীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেধাবী প্রজন্ম গঠনে কাজ করছে গোপালগঞ্জের অ্যাডভান্টেজ ইন্টারন্যাশনাল মিশন স্কুল: বিজ্ঞান মেলায় অধ্যক্ষ লাবনী ম্যারানডি নড়াইলের লোহাগড়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা

নাটোরের লালপুরে ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু,আটক বড় ভাই

নিউজ ডেস্ক : নাটোরের লালপুরে গাছের আমড়া পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুরে বড় ভাই দুলাল আলমের ইটের আঘাতে ছোট ভাই নিজাম উদ্দিন (৪০) এর মৃত্যু হয়েছে। মৃত নিজাম লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশেমপুর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।

স্থানীয় ও লালপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার কাশেমপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে দুলাল ও নিজামের মধ্যে জমির আমড়া গাছ নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে বৃহস্পতিবার সকালে আমড়া পাড়া নিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়।

পরবর্তীতে নিজাম কাশেমপুর বাজারে এলে বড় ভাই দুলাল পেছন থেকে ইট দিয়ে ঘাড়সহ মাথার পেছন অংশে আঘাত করে। এতে ঘটনাস্থলেই নিজাম মারা যায়। বাজারের লোকজন দুলালকে আটকে রেখে লালপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত নিজামের লাশ উদ্ধার করে দুলালকে আটক করে পুলিশ।
লালপুর থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত নিজাম উদ্দিনের লাশ উদ্ধার করে দুলালকে আটক করে থানায় আনা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: