সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

নুরের বিরুদ্ধে এবার অপহরণ ও ধর্ষণে সহযোগিতার মামলা

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। এবার তার বিরুদ্ধে অপহরণ, এরপর পারস্পরিক সহযোগিতায় ধর্ষণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় প্রতিপন্ন করার অভিযোগ এনেছেন এক তরুণী।

মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় ওই তরুণী নিজেই বাদী হয়ে মামলাটি করেছেন বলে জানা গেছে। মামলায় আরও পাঁচজনকে পৃথক পৃথক অভিযোগে আসামি করা হয়েছে। থানার ওসি মিজানুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর দায়ের করা ধর্ষণ মামলায় নুরকে আসামি করা হয়। পরে ওই মামলার প্রতিবাদে গতকাল সোমবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিলে নামলে ভিপি নুরসহ ছয়জনকে আটক করে পুলিশ। ঘণ্টাখানেক পরে ছেড়েও দেওয়া হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: