রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

কেন আগে ব্যাটিংয়ে নামেননি জানালেন ধোনি

নিউজ ডেস্ক : তিনি তর্কসাপেক্ষে বিশ্বের সেরা ফিনিশার। কিন্তু এবারের আইপিএলে মহেন্দ্র সিং ধোনিকে এখন পর্যন্ত সেই ভূমিকায় দেখা যায়নি। বরং ব্যাটিং অর্ডারে অনেক নিচে নেমে গেছেন। সাত নম্বরে ধোনির মতো ব্যাটসম্যানকে কি মানায়!

তবু মানিয়ে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথম ম্যাচে। নিজে আগে না নেমে স্যাম কুরানকে পাঠিয়েছিলেন। কুরান ৬ বলে ১৮ করে চেন্নাই সুপার কিংসের জয়ের পথ প্রশস্ত করেন। ধোনির ব্যাটিং অর্ডার বদল নিয়ে তাই ওই ম্যাচের পর তেমন আলোচনা হয়নি।

কিন্তু মঙ্গলবার রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষেও যখন ধোনি ওপরে ওঠে আসলেন না, আলোচনার টেবিলে জায়গা করে নিল ব্যাপারটা। লক্ষ্য ছিল বিশাল, ২১৭ রানের। ধোনি সাত নম্বরে নেমে মানিয়ে নিতেই লেগে গেল কিছুটা সময়। শেষ ওভারে তিনটি ছক্কা হাঁকিয়ে ১৭ বলে ২৯ করলেন বটে, কিন্তু ততক্ষণে ম্যাচের নিষ্পত্তি হয়ে গেছে। চেন্নাই ম্যাচটা হেরেছে ১৬ রানে।

চেন্নাই সমর্থকদের তাই আফসোস হওয়া স্বাভাবিক। শেষ ওভারে তো ঠিকই তিনটি ছক্কা হাঁকালেন ধোনি, যদি সাত নম্বরে না নেমে চার বা পাঁচে নামতেন, তবে আরও আগেই সেট হয়ে যেতেন। শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হতো না বিগ শট খেলতে।

ম্যাচ শেষে ধোনির দিকে অবধারিতভাবেই ছুটে গেল প্রশ্নটা, কেন আরও আগে আপনি ব্যাট করতে নামলেন না? আগে নামলে হয়তো অন্যরকম কিছু হতে পারতো।

উত্তরে চেন্নাই অধিনায়ক জানালেন, ‘আসলে আমি অনেকদিন ব্যাট করিনি। ১৪ দিনের কোরেন্টাইন পর্বও সাহায্য করেনি। অনেকগুলো জিনিস চেষ্টা করছিলাম। স্যামকে সুযোগ দিয়েছি। টুর্নামেন্ট সবে শুরু হয়েছে। কয়েকটা বিষয় পরীক্ষা করার সময় রয়েছে। সেগুলো যদি ঠিকঠাক না খাটে, তা হলে নিজেদের শক্তির জায়গায় ফিরে আসতেই হবে।’

গত বছরের বিশ্বকাপ সেমিফাইনালের পরে আর খেলতে দেখা যায়নি ধোনিকে। যদিও আইপিএলের আগে নেটে নিজেকে ঝালিয়ে নিয়েছেন, কিন্তু নেট প্র্যাকটিস আর ম্যাচ তো এক নয়। ধোনির মানিয়ে নিতে একটু সময় লাগারই কথা, আর সেটা যত তাড়াতাড়ি হবে চেন্নাই সমর্থকদের জন্য ততই মঙ্গল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: