সোমবার, ২৫ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে হাইড্রলিক্স সাপোর্টের জগের নিচে চাপা পড়ে চীনা প্রকৌশলীর মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া খয়লাখনি ভূগর্ভে হাইড্রলিক্স জগের নিচে চাপা পড়ে ভূগর্ভের শিফট সুপারভাইজার চীনা প্রকৌশলী মি. ওয়াং জিয়াং গো (৫৬) এর মৃত্যু হয়েছে। নিহত মি. ওয়াং জিয়াং গো চীনা নাগরিক এবং বড়পুকুরিয়া কয়লাখনির ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়ামের একজন প্রকৌশলী ছিলেন।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে প্রায় ১ হাজার ২৫০ ফুট নিচে ১৩০৫ নং কোল ফেইসে এ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘনটনার পরপরই মুমূর্ষু অবস্থায় চীনা প্রকৌশলী মি. ওয়াং জিয়াং গোকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চীনা প্রকৌশলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, রংপুর কোতয়ালী থানার মাধ্যমে খবর পেয়ে পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। নিহত চীনা প্রকৌশলীর মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে চীনা প্রকৌশলীর মৃত্যুতে কর্মরত প্রকৌশলী ও অন্যান্য শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের (বিসিএমসিএল) এবং খনির ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়ামের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

কয়লাখনির ভূগর্ভে দুর্ঘটনা এবং চীনা প্রকৌশলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের (বিসিএমসিএল) মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক আজ বুধবার (৯ জুলাই) সকালে বলেন, গত ২৩ জুন কয়লাখনির ১৩০৫ নং কোল ফেইসের কয়লার মজুদ শেষ হওয়ায় ওই কোল ফেইস থেকে মাইনিং ইকুইপমেন্ট (খনির যন্ত্রপাতি) সরিয়ে এনে নতুন ১৪০৬ নং কোল ফেইসে বসানোর কাজ চলছে। ১৩০৫ নং কোল ফেইস থেকে হাইড্রলিক্স সাপোর্টগুলো স্থানান্তর করার সময় মি. ওয়াং জিয়াং গো একটি স্টিল রোপের সাথে আটকা পড়েন এবং হাইড্রলিক সাপোর্টের জগের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

এ সময় সেখান থেকে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খনির ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়াম তাদের ধর্মীয় পদ্ধতি অনুসারে নিহত চীনা প্রকৌশলী মি. ওয়াং জিয়াং গো এর সৎকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। #


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: