রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা কাশিয়ানীতে মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেফতার লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত মাছুমুর রহমান বাপ্পী এবার ২০২৬ FIFA World Cup- বিশ্বকাপের ভলেন্টিয়ার যে মানুষটির অপেক্ষায় আছেন তটিনী তিন দেশের নাগরিকদের সৌদি ভ্রমণ নিষিদ্ধ

ফুলবাড়ীতে রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় পাঁচজন কৃষিশ্রমিক উদ্ধার

অমর গুপ্ত, ফুলবাড়ী, (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে অচেতন জ্ঞানহীন অবস্থায় পড়ে থাকা পাঁচজন কৃষিশ্রমিককে উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার (১৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী পৌরশহরের ঢাকা মোড় বাসষ্ট্যান্ড এলাকার রাস্তার পাশ থেকে পাঁচজন শ্রমিককে করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উদ্ধার হওয়া পাঁচজন কৃষিশ্রমিক হলেন, দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজান শেওড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে কৃষিশ্রমিক মো. শাকিব (১৯), আব্দুল লতিফের ছেলে কৃষিশ্রমিক মো. আকবর আলী (৩০), আব্দুল খালেকের ছেলে কৃষিশ্রমিক মো. হেলাল উদ্দিন (২৫), আব্দুল জব্বারের ছেলে কৃষিশ্রমিক মো. জাকির হোসেন (৪৫) ও ইসরাইল হকের ছেলে কৃষিশ্রমিক মো. মমিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০ থেকে ২৫ দিন আগে ওই পাঁচজন কৃষিশ্রমিক ধান কাটার কাজের জন্য টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় যা। কাজ শেষে গত বুধবার (১২ মে) ভোরে একটি ট্রাকে করে বাড়ি ফেরার পথে ফুলবাড়ী পৌরশহরের ঢাকা মোড় এলাকায় ট্রাকটি পৌঁছালে ট্রাক চালক তাদেরকে নামিয়ে রংপুরের দিকে যাওয়ার জন্য ট্রাকটি দাঁড় করে শ্রমিকদের ফুলবাড়ীতে নামার জন্য ডাক দেন। কিন্তু শ্রমিকদের মধ্যে কারো কোনো সাড়াশব্দ না পেয়ে ট্রাকের ডালায় সবাই অচেতন অবস্থায় পড়ে থাকতে পান। পরে ট্রাক চালক অচেতন অবস্থায় পাঁচ শ্রমিককে ট্রাক থেকে নামিয়ে রাস্তার পাশে রেখে ট্রাক নিয়ে রংপুরের দিকে চলে যান।

সকালে স্থানীয়া লোকজন শ্রমিকদের অচেতন অবস্থায় বিক্ষিপ্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে ফুলবাড়ী থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্থানীয়দের ধারনা কাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতারক চক্র (কলম পার্টি/অজ্ঞান পার্টি) তাদেরকে কোনো কিছু খাবারের সাথে চেতনাশক ওষুধ খাইয়ে তাদের আয়ের সর্বস্ব লুটে নিয়েছে। বর্তমানে তারা ঠিক মতো কথা বলতে পারছেন না এবং ঠিকমতো দাঁড়াতেও পারছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল লতিফ শাহ বলেন, অচেতন অবস্থায় উদ্ধার হওয়া পাঁচজন কৃষিশ্রমিক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: