সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নীলফামারীতে জেলা যুব দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

রোকনুজ্জামান সাদ্দাম, নীলফামারী : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে উস্কানিমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিডফোর্ড সহ দেশের সকল হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরের দিকে জেলা যুবদলের সাবেক সভাপতি এবং নীলফামারী জেলা বিএনপির সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালের সামনে প্রতিবাদ সভা করেন।

সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল বলেন বিএনপি একটি গনতান্ত্রিক দল আর গনতন্ত্রের পুনরুদ্ধারে জন্য অতীব জরুরি নির্বাচন।এছাড়া তিনি আরও বলেন, যারা দেশব্যাপী বিএনপি ও বিএনপির পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যাচার ও ষড়যন্ত্রের নকশা তৈরি করতেছে তাদের প্রতি নিন্দা ও প্রতিবাদ জানাই।

এছাড়া প্রতিবাদ সভায় সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ রেজা উদ দৌলা সঞ্চালনায়, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী বলেন, গুপ্ত সংগঠনের কাছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে।

এছাড়া তিনি সকল নেতাকর্মী কে সজাগ ও সচেতন থাকার আহবান জানান। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহবায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, সোহেল পারভেজ সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম শাহ আলম তমু, পৌর যুবদলের আহবায়ক হাসানুজ্জামান তৌহিদ, সদস্য সচিব আবু সাইদ বাবু প্রমুখসহ জেলা উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: