বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম
নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি

কোম্পানীগঞ্জে নিজ ঘরে ধর্ষণের শিকার শিশু, আটক ১

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বসতঘরে ধর্ষণের শিকার হয়েছে এক দরিদ্র জেলের (৯) বছর বয়সী মেয়ে ।

রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উড়িরচরের চর আমজাদ আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে, এ ঘটনায় অভিযুক্ত ধর্ষককে পুলিশে সোপর্দ স্থানীয় এলাকাবাসী। এর আগে, একই দিন সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করে স্থানীয় এলাকাবাসী।

আটককৃত, জয়নাল (২০) উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর আমজাদ আদর্শ গ্রামের আবদুস সাত্তার খোকন’র ছেলে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

ভুক্তভোগী শিশুর পরিবার জানান, রোববার দিবাগত রাতে নির্যাতিতা শিশুর মা-বাবা তার ছোট ভাইকে নিয়ে হাসপাতালে ছিলেন। এ সুযোগে ওই দিন রাত ৩টার দিকে একই এলাকার প্রতিবেশী ব্যবসায়ী জয়নাল (২০) ওই শিশুর মুখে কাপড় চাপা দিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরে নির্যাতিতা শিশু এবং তার ছোট ভাই ঘটনাটি স্থানীয়দের জানালে এলাকাবাসী তাকে আটক করে।

ওসি আরিফুর রহমান আরো জানান, এ ঘটনায় নির্যাতিতা শিশুর মা বাদী নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃত আসামিকে আগামীকাল গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: