বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনাম
আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মিন্নির বাবা হাইকোর্টে

নিউজ ডেস্ক : বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির বাবা মোজাম্মেল হোসেন হাইকোর্টে এসেছেন।

রোববার (০৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মিন্নির বাবা নিম্ন আদালতের রায়ের কপি নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জে আই খান পান্নার চেম্বারে আসেন। তিনি আইনজীবীর সঙ্গে আলোচনা করে মিন্নির মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

এর আগে শনিবার (০৩ অক্টোবর) রায়ের কপি হাতে পাওয়ার পরই উচ্চ আদালতে আপিল করার জন্য ঢাকার পথে রওনা হন মোজাম্মেল হোসেন কিশোর।
আইনজীবী জেড আই খান পান্না বলেন, মিন্নির রায়ের কপি আমরা সবেমাত্র পেয়েছি। দ্রুতই আপিল করবো।

এদিকে রিফাত শরীফ হত্যা মামলায় মিন্নিসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছেছে।

বরগুনা আদালতের কর্মকর্তা জাহাঙ্গীর পিকু পুলিশের বিশেষ প্রহরায় রিফাত শরীফ হত্যা মামলার যাবতীয় নথিসহ ডেথ রেফারেন্স নিয়ে আসেন।

গত ৩০ সেপ্টেম্বর রিফাত হত্যা মামলায় মিন্নিসহ ছয় আসামির মৃত্যুদণ্ড ও ৪ জনকে খালাস দেন আদালত। বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: