বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শিরোনাম
ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে?

মুন্সীগঞ্জের লৌহজং র‌্যাবের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেফতার ১

মুন্সিগঞ্জ প্রতিনিধি :: র‌্যাবের প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজে বিশৃংখলা সৃষ্টিকারী, মাদক ব্যবসায়ী, জঙ্গী সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, ডাকাত, জলদস্যু, কালোবাজারী ও মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গতকাল ২১অক্টোবর’২০ রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

সুত্র জানায়, মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন পূর্ব শিমুলিয়া সাকিনস্থ তোপাজ্জল ফার্নিচার নামক দোকানের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) বিক্রয় করছে।

এরুপ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সীগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে একটি চৌকস দল উল্লেখিত ঘটনা স্থলে উপস্থিত হয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ীকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: