বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র বাছাই শেষে এই সিদ্ধান্ত হয়। রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাচনী বিধিমালা অনুযায়ী কেউ সরকারি চাকরিজীবী হলে পদত্যাগের পর নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে তিন বছর অতিবাহিত হওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে। তা পূর্ণ না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এর আগে গত বুধবার (২২ এপ্রিল) সংরক্ষিত নারী আসনে নির্বাচনের মনোনয়নপত্র বাছাইকালে মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত রাখে ইসি। তাকে সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দেয়ার জন্য আজ বেলা ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়।

এদিকে, সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন জানান, স্বতন্ত্র জোট থেকে একজনের মনোনয়নপত্র দাখিল করেছিল, সেটি গৃহীত হয়েছে। বিএনপি জোটের জমা দেওয়া ৩৬টি মনোনয়নপত্রই গৃহীত হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: