শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি :
সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’, এ প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত হয়েছে লক্ষ্মীপুরে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হন সবাই।

অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবদুল্লাহ আল মামুন, ল্যান্ড সার্ভে আপীল ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামছুল আরেফীন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট সমরেশ শীল, পুলিশ সুপার মো. আবু তারেক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন, লিগ্যাল এইড অফিসার দিলরুবা ইয়াছমিন, আইনজীবী সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম হাওলাদার, সম্পাদক মোহাম্মদ রফিক উল্যাহ, জজকোর্টের পিপি আহমেদ ফেরদৌস মানিক প্রমুখ।

এ সময় আদালতের অন্যান্য বিচারক, প্রশাসনের কর্মকর্তা, আইনজীবীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: