বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম
রাজধানীতে ঈদ জামাতের ব্যাপক প্রস্তুতি, জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় শেরপুরে নৈতিক সম্প্রীতি ও অহিংস সামাজিক বেষ্টনীর ঈদ সামগ্রী বিতরণ নড়াইলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নগদ অর্থ বিতরণ ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ইউনিটের ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন আজ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শেরপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত বরিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু মুন্সীগঞ্জে কোরবানির চাহিদা মেটাতে প্রস্তুত ৬৭ হাজারের বেশি পশু

শেরপুরে নৈতিক সম্প্রীতি ও অহিংস সামাজিক বেষ্টনীর ঈদ সামগ্রী বিতরণ

শেরপুর প্রতিনিধি : ​পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেরপুরে এক হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘নৈতিক সম্প্রীতি এবং অহিংস সামাজিক বেষ্টনী’। বুধবার (২৭ মে) দুপুরে শহরের গৌরীপুরস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।

​মানবতার সেবায় এগিয়ে আসা এই সংগঠনের উদ্যোগে অসহায় মানুষের হাতে ঈদ উপহার হিসেবে পৌঁছে দেওয়া হয় ১ কেজি আতব চাল, ১ প্যাকেট সেমাই এবং ৫শ গ্রাম সয়াবিন তেল।

সংগঠনের সভাপতি আলমগীরের সভাপতিত্বে ঈদ সামগ্রী ​বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও রাজিয়া সামাদ ডালিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন ও কামরুল হাসান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকত হোসেন, শহর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো: সিরাজুল ইসলাম, বাংলাদেশ রক্তসৈনিক শেরপুর জেলার সভাপতি আল আমিন রাজু।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি পিয়োতোষ সরকার, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সানজিদা জান্নাতসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ধর্মীয় উৎসবগুলোতে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর এই প্রচেষ্টা ভবিষ্যতে আরও বড় পরিসরে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: