বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেধাবী প্রজন্ম গঠনে কাজ করছে গোপালগঞ্জের অ্যাডভান্টেজ ইন্টারন্যাশনাল মিশন স্কুল: বিজ্ঞান মেলায় অধ্যক্ষ লাবনী মারানডি নড়াইলের লোহাগড়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়

ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল

নিউজ ডেস্ক :: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এই উপলক্ষে সকালে চট্টগ্রাম নগরীর ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা সংলগ্ন আলমগীর খানকাহ থেকে বের করা হয় ঐতিহ্যবাহী জশনে জুলুস। এটি নগরীর মুরাদপুর, জিইসি ও ওয়াসা মোড় হয়ে আবার মাদরাসা মাঠে গিয়ে শেষ হয়। জুলুসে বিভিন্ন উপজেলা থেকে মানুষজন অংশ নিয়েছেন।

বৈশ্বিক মহামারী করোনা ও শুক্রবার জুমার নামাজের কারণে চট্টগ্রামে এবার ঈদে মিলাদুন্নবীর জুলুস (শোভাযাত্রা) সংক্ষিপ্ত করা হলেও লাখো ধর্মপ্রাণ মানুষের ঢল নামে নগরীতে।

পরে মাদরাসা মাঠে আলোচনা সভা, জুমার নামাজ, মিলাদ, কিয়াম ও মুনাজাতের মাধ্যমে শেষ হবে। আখেরি মোনাজাতে করোনামুক্ত বিশ্বের জন্য দোয়া করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

১২ রবিউল আওয়াল বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্মদিন উপলক্ষে ১৯৭৪ সাল থেকে চট্টগ্রামে জশনে জুলুস আয়োজন করা হচ্ছে। এছাড়াও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: