বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: মানিকগঞ্জের শিবালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’।
বুধবার (২৮ অক্টোবর) শিবালয় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। এর আগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার।
অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সরকারি প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা খানম ইউসুফজী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম খান, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরী ও যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় হাত ধোয়ার গুরুত্ব ও জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার বিষয়ে সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসম্মত অভ্যাস চর্চার বার্তা ছড়িয়ে দেন।