শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন টিপু সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নড়াইলে হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ অংশগ্রহণ প্রয়োজন বিশ্বকাপের উত্তাপে ফুটবল নিয়ে নির্মিত সিনেমা দেখার সুযোগ সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুললো

সিলেটে সিরিজ বোমা হামলায় জেএমবি নেতার আমৃত্যু কারাদণ্ড

নিউজ ডেস্ক :: সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে সিরিজ বোমা হামলার মামলায় জেএমবি নেতা আব্দুল আজিজকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৩ ডিসেম্বর) অতিরিক্ত মহানগর দায়রা আদালতের বিচারক মোমিনুন্নেসা এ রায় ঘোষণা করেন।

জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট জেএমবির জঙ্গিরা সারাদেশের মতো সিলেটে ১৩টি, সুনামগঞ্জে পাঁচটি, হবিগঞ্জে পাঁচটি ও মৌলভীবাজারে পাঁচটিসহ মোট ২৯টি স্থানে বোমার বিস্ফোরণ ঘটায়। বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সিলেটের আদালতপাড়া, জেলা প্রশাসকের কার্যালয়সহ জনগুরুত্বপূর্ণ এলাকা। সেদিন সকাল ১১টা ১৫ মিনিটে সিলেট নগরীর আদালতপাড়া, জেলা প্রশাসকের কার্যালয়ের সিঁড়ির নিচ, শাহী ঈদগাহ, নয়াসড়ক, কদমতলী বাস টার্মিনাল, লামাবাজারের একটি নার্সারিসহ ১৩টি এলাকায় একসঙ্গে ও একই সময়ে বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

এসব স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ওইদিনের বোমা হামলায় সিলেটে কেউ মারা যাননি। তবে এ বোমা হামলায় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক বিপ্লব গোস্বামী এবং তার গাড়িচালক, বিচারপ্রার্থী জনগণ, নার্সারি মালিক, পথচারীসহ ১৫ জন আহত হন।

পরবর্তীতে প্রতিটি বোমা হামলার ঘটনায় বিশেষ ক্ষমতায় বিস্ফোরক আইনে পৃথক মামলা করে পুলিশ। সিলেট বিভাগের চার জেলায় দায়ের করা হয় ২৯টি মামলা। এর মধ্যে বেশির ভাগ মামলারই বিচারকাজ শেষ হয়নি। অধিকাংশ মামলাই বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। কিছু মামলা আদালতে এখনও বিচারাধীন রয়েছে। তা ছাড়া সুনামগঞ্জের একটি মামলায় দুজন জঙ্গিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: