বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

শিরোনাম
পুলিশের পোশাক পরিবর্তনের আগে প্রয়োজন সম্যক পর্যালোচনা অস্ত্রোপচারের পর নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি বিকেএসপিতে জুনিয়র টিটি দলের প্রশিক্ষণ শুরু সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের আহ্বান জামায়াতের দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর চেষ্টা আটকে গেল মার্কিন সিনেটে সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গুরুতর আহত নড়াইলে বিদ্যুৎস্পষ্ট হয়ে ইটভাটার শ্রমিকের মৃত্যু

‘সুন্দর জাতি গঠনে সস্তা নয় সুস্থ বিনোদন প্রয়োজন’

নিউজ ডেস্ক :: রুচিহীন সস্তা বিনোদন নয়, সুস্থ সুন্দর জাতি গঠনে প্রয়োজন সুস্থ বিনোদন। এর মাধ্যমে যেনো আমাদের তরুন প্রজন্ম সঠিক মানসিক বিকাশ ও যথাযথ মূল্যবোধ নিয়ে বেড়ে উঠতে পারে।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ধারণকৃত ‘ক্যাফে আড্ডা’ নামক একটি অনুষ্ঠানে দেশের বিনোদন জগত নিয়ে এ কথা বলেন দেশের জনপ্রিয় স্টান্ডআপ কমেডিয়ান, অভিনেতা ও ইউটিউবার আনোয়ারুল আলম স্জল।

অনুষ্ঠানে নতুন বছরে নিজের কাজ নিয়ে পরিকল্পনাসহ ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের দেশের তরুণ তরুণীরা সস্তা জনপ্রিয়তার জন্য বিভিন্ন সামাজিক মাধ্যম বেছে নিচ্ছেন, এতে একদিকে তাদের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার যথাযথ বিকাশ হচ্ছে না। অপরদিকে, ডেডিকেশন আর ডিটারমিনেশনের অভাবে তারা হারিয়ে যাচ্ছে ও খুব সহজেই।

মোঃ শরিফুল ইসলামের উপস্থাপনায় ক্যাফে আড্ডা অনুষ্ঠানটি খুব শীঘ্রই দেখা যাবে একটি ইউটিউব চ্যানেলে।

উল্লেখ্য, মিরাক্কেল অনুষ্ঠান খ্যাত সজল বর্তমানে নাটকে অভিনয়, উপস্থাপনাসহ বিভিন্ন কাজ নিয়ে পার করছেন ব্যস্ত সময়।এছাড়াও সোশ্যাল মিডিয়াকেন্দ্রিক ব্যতিক্রমী বিভিন্ন পরিকল্পনা নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: