শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

শিরোনাম
বড়াইগ্রাম সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

ফরিদপুরে বিএনপির নির্যাতিতদের মধ্যে ঈদ উপহার প্রদান

বৃহত্তর ফরিদপুরে বিএনপির আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতিতদের মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার দেওয়া হচ্ছে।

আজ দুপুর ১২টার দিকে শহরতলীর মামুদপুরে বিসমিল্লাহ শাহ দরগায় ২০১৩ সালে নগরকান্দায় সরকারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত নগরকান্দা পৌর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. মারুফ শেখের পরিবারের মাধ্যমে এ কর্মসূচি শুরু করা হয়।

এ সময় নিহত মারুফের বাবা রাবু মিয়ার হাতে আর্থিক উপহার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। এ সময় তিনি করোনাভাইরোসের কারণে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, জনগণের দল হিসেবে যা যা করা দরকার বিএনপি তাই করছে। আমরা সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। এই দুর্যোগে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আজকে সবচেয়ে বড় প্রয়োজন জাতীয় ঐক্য গড়ে তোলা।

শামা ওবায়েদ বলেন, করোনাভাইরাসের কারণে দেশের প্রান্তিক পর্যায়ে সরকার যেই ত্রাণ দিচ্ছে তার বেশিরভাগই চুরি হয়ে যাচ্ছে। গরিবের ঘরে চাল-ডাল পৌঁছানোর আগেই সেসব আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় পাওয়া যাচ্ছে।

এ সময় ফরিদপুর জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মোদাররেস আলী, বিএনপিনেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসীমউদ্দিন মৃধা, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, বর্তমান সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

শামা ওবায়েদ জানান, বিএনপির আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতিত ফরিদপুরের সব নেতাকর্মীদের পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক এই ঈদ উপহার দেওয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: