বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার পুলিশের পোশাক পরিবর্তনের আগে প্রয়োজন সম্যক পর্যালোচনা অস্ত্রোপচারের পর নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি বিকেএসপিতে জুনিয়র টিটি দলের প্রশিক্ষণ শুরু সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের আহ্বান জামায়াতের দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর চেষ্টা আটকে গেল মার্কিন সিনেটে সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গুরুতর আহত

কাতারের সঙ্গে মিসর ও আমিরাতের ফ্লাইট চালু

নিউজ ডেস্ক :: সৌদি আরবের পর মিসর ও সংযুক্ত আরব আমিরাত সরাসরি ফ্লাইট চালু করল কাতারের সঙ্গে। সাড়ে তিন বছর পর প্রতিবেশী দেশটির সঙ্গে বিমান যোগাযোগ শুরু হয় এ দুই আরব দেশ। খবর আল জাজিরার।

সোমবার (১৮ জানুয়ারি) দোহা বিমানবন্দর থেকে কায়রোতে নামে একটি ফ্লাইট। তার কিছু সময় আগে শারজাহ থেকে এয়ার এ্যারাবিয়ার একটি ফ্লাইট অবতরণ করে দোহাতে।

২০১৭ সালের জুনে কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত ৫ জানুয়ারি এ নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের যোগাযোগ ফের সচল হয়।

অবরোধ ও নিষেধাজ্ঞা অবসানে কাতারের সঙ্গে চুক্তির মধ্য দিয়ে ১১ জানুয়ারি সৌদি আরব প্রথম ফ্লাইট চালু করে। দুই দেশের মধ্যে সীমান্ত যোগাযোগও শুরু হয় সে সময়। এখন বাকি দুই দেশও দোহার সঙ্গে ফ্লাইট চালুর ঘোষণা দিল।

উপসাগরীয় ছোট্ট দেশটির বিরুদ্ধে সন্ত্রাসবাদে উসকানি ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ তোলা হয়েছিল। এরপর কাতারের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিল মধ্যপ্রাচ্যের শক্তিশালী এই তিন দেশ।

এই সংকটের সময় কাতারে অবস্থান করা মিসরের ৩ লাখ নাগরিক আটকে পড়েছিল। সেই সময় দোহাতে মিসরি দূতাবাসের সামনে তারা বিক্ষোভও করেছিল।

চলতি মাসের শুরুতে উপসাগরীয় সম্মেলনে অবরোধ উঠিয়ে নিতে একটি ঘোষণায় সই করে এসব দেশ। এরপর তারা কাতারের সঙ্গে আকাশপথ খুলে দেওয়ার কথাও জানিয়েছে।
এএইচ/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: