রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

শিরোনাম
আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় নারী জোটের আলোচনা সভা অনুষ্ঠিত নারীর ক্ষমতায়ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পথ : জান্নাত ফাতেমা আন্তর্জাতিক নারী দিবসে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মিছিল কোনাল-অন্তরা-মাশার গান ‘নারী যায় বাড়ি’ ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত ৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রত্যাহার বিদেশে বসে হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল এতিমদের সাথে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫ জ্বালানি নিয়ে হঠাৎ হাহাকার—বাস্তবতা, গুজব ও মজুতদারদের সুযোগসন্ধানী খেলা – কে এম মোবারক

পাঁচবিবিতে ৭৮০ বোতল ফেন্সিডিলসহ ৮ জন মাদক কারবারি আটক

(জয়পুরহাট) প্রতিনিধি :: জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৮০ বোতল ফেন্সিডিলসহ ৮ জন শীর্ষ মাদক কারবারিদের আটক করেছে পুলিশ।

প্রশাসনের মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রবিবার ভোরে উপজেলার আটাপাড়া সীমান্তের উত্তর গোপালপুর গ্রামের একটি আম বাগানের ভিতর দিয়ে চোরাই ভাবে ফেন্সিডিল পাচারকালে ৭৮০ বোতল ফেন্সিডিলসহ ৮ জন শীর্ষ মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার উত্তর কৃষ্ণপুর গ্রামের আবু সালামের ছেলে সাদ্দাম হোসেন (২৮) ও সাহাজুলের ছেলে মেহেদী হাসান (২১), রামচন্দ্রপুর গ্রামের মফেল উদ্দিনের ছেলে আতাউর রহমান (২৫), মৃত-আশরাফ আলীর ছেলে তারেক (২১), ফরিদ আলমের ছেলে জাহাঙ্গীর আলম (১৯) ও নাসির উদ্দিনের ছেলে গাজীউর রহমান (২২) এবং বাগজানার কুটাহারা গ্রামের মৃত-কছিম উদ্দিনের ছেলে ছোটন (২২) ও মৃত-মোফাজ্জল হোসেনের ছেলে নয়ন (৩০)।

পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সাইদুর রহমান মাদক কারবারিদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: