বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

হবিগঞ্জে প্রথম ভ্যাকসিন নিলেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির

হবিগঞ্জ প্রতিনিধি :: আজ রোববার সকাল ১১টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আনুষ্ঠানিক ভাবে টিকার কার্যক্রমের উদ্বোধন হয়। হবিগঞ্জ জেলায় প্রথম ব্যক্তি হিসেবে হবিগঞ্জ থেকে টিকা গ্রহণ করেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির। এরপর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম টিকা গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন মো. মোস্তাফিজুর রহমান, জেলা যুবলীগ সভাপতি ও মেয়র প্রার্থী মোঃ আতাউর রহমান সেলিমসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সকল ডাক্তার ও নার্সগণ।

বাহুবল উপজেলায় ও একই সময়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি। উপজেলায় প্রথম টিকা গ্রহণ করলেন সিনিয়র স্টাফ নার্স লুতফা বেগম। এরপর টিকা গ্রহণ করলেন উপজেলার সম্মানিত ইউএইচএফপিও মহোদয় ডাঃ বাবুল কুমার দাশ, টিকা নিলেন সুযোগ্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব আশীষ কর্মকার এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব স্নিগ্ধা তালুকদার।

জেলায় করোনার ভ্যাকসিন প্রয়োগের জন্য ২৪টি টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে ২ জন ভ্যাকসিন ডোজার এবং চারজন করে সেচ্ছাসেবি থাকবে। সেই হিসেবে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ৮টি বুথ স্থাপন করা হবে। এছাড়া সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি করে বুথ বসানো হবে। পাশাপাশি জেলায় দুটি বুথ স্ট্যান্ডবাই রাখা হবে। প্রয়োজনে তাদেরকে কাজে লাগানো হবে। আজ শুধুমাত্র ২৩০ জন ব্যক্তিকে এই টিকা দেয়ার লক্ষমাত্র নির্ধারণ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: