মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একদিনে আরও ৩৩শ’ মার্কিনির মৃত্যু

নিউজ ডেস্ক :: মৃত্যুপুরী মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও বেড়েছে সংক্রমণ। যদিও তা লাখের নিচে। তবে ঊর্ধ্বমুখী প্রাণহানি অব্যাহত থাকায় বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। গত একদিনেও ৩৩শ’ মার্কিনির মৃত্যু হয়েছে। এতে করে প্রাণহানি বেড়ে ৪ লাখ ৮০ হাজার ছুঁই ছুঁই। তবে পিছিয়ে সুস্থতা।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৯৫ হাজার ৫৪২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২ কোটি ৭৭ লাখ ৯৯ হাজার ৯৪৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২৬৫ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৪ লাখ ৭৯ হাজার ৭৭২ জনে ঠেকেছে।

অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ২৬ হাজারের বেশি ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ১ কোটি ৭৬ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে।

গত বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হারে দীর্ঘ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে সংক্রমিতের সংখ্যা ৩৪ লাখ ২৯ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৯৯৭ জনের। টেক্সাসে আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ২৩ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ৪০ হাজার ৪৪ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ১৭ লাখ ৯১ হাজার মানুষ। ইতোমধ্যে সেখানে ২৮ হাজার ৫২ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ১৫ লাখ ৩৪ হাজার। এর মধ্যে না ফেরার দেশে ৪৫ হাজার ৩০১ জন ভুক্তভোগী। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১১ লাখ ৫০ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২১ হাজার ৮০২ জন। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৯ লাখ ৪৭ হাজার। এর মধ্যে প্রাণ ঝরেছে ১৫ হাজার ৩০১ জনের।

পেনসিলভেনিয়ায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৮৩ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ২২ হাজার ৭০৭ জন মানুষ। নিউ জার্সিতে করোনার শিকার ৭ লাখ ২৮ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২২ হাজার ১০৩ জনের।

এছাড়া ওহিও, টেনেসিস, উত্তর ক্যারোলিনা, অ্যারিজোনা, মিশিগান, ইন্ডিয়ানা, উইসকনসিনের মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে।
এআই/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: