বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

শিরোনাম
ইরানকে উপসাগরীয় দেশগুলোর সতর্ক বার্তা অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চাঁদপুর-নীলফামারীতে মেডিকেল কলেজ-হাসপাতাল নির্মাণে উদ্যোগ গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও সভা বরিশালে এসএসসি পরীক্ষার প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, ১ বছরের কারাদণ্ড ধনবাড়ীতে এক পরিবারের ৫ জনের ইসলাম ধর্ম গ্রহণ, ইসলাম ধর্ম গ্রহণ করায় গৃহহীন এক পরিবার! সিরাজগঞ্জ থেকে লুট হওয়া ৬১০ বস্তা চাউল সহ ট্রাক কালিয়াকৈরে উদ্ধার, আটক -২ শিবালয়ে কালের কণ্ঠের সাংবাদিক মারুফ হোসেনের বাড়িতে মাদক ব্যবসায়িকের হামলা চৌদ্দগ্রামে দূর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার ঘর

২৪ ঘন্টায় করোনা সংক্রমণ কমেছে, বেড়েছে সুস্থতা

নিউজ ডেস্ক :: দেশে করোনাভাইরাস শনাক্তের ৩৩৯তম দিনে ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ কমেছে, পাশাপাশি বেড়েছে সুস্থতা। গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৯৯৯ জনের নমুনা পরীক্ষায় ৩৮৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ১৪ হাজার ৪৬৮ জনের নমুুনা পরীক্ষায় ৩৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৫৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ২ দশমিক ৬৭ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ০৮ শতাংশ কম।

আজ স্বাস্থ্য অধিদফরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত মোট ৩৭ লাখ ৯২ হাজার ২৪১ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ২৯ লাখ ৪৮ হাজার ২৮টি হয়েছে সরকারি এবং ৮ লাখ ৪৪ হাজার ২১৩টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ২২ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৪ দশমিক ২৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৭১৭ জন। গতকালের চেয়ে আজ ৭৫ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ৬৪২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ০১ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৯ দশমিক ৯৪ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০৭ শতাংশ বেশি।

এদিকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ১০ জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৭ জন এবং নারী ৩ জন। গতকালের চেয়ে আজ ২ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৮ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ২৩৯ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। গত ৮ ফেব্রুয়ারি থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪০২ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৪ হাজার ৫৭৮ জনের। গতকালের চেয়ে আজ ৮২৪টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৩৯টি ও বেসরকারি ৬৭টিসহ ২০৬টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৯৯৯ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৪ হাজার ৪৬৮ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৫৩১টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

এসি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: