মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনসনের এক ডোজের টিকার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক :: এবার জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এটি যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া তৃতীয় করোনা টিকা। এর আগে দেশটিতে ফাইজার-বায়োএনটেক ও মডার্নার টিকা অনুমোদন দেয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসি জানায়, বেলজিয়ামের জনসেন কোম্পানি এক ডোজের এই টিকা উৎপাদান করেছে। আগামী সপ্তাহের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের টিকা ওয়া যাবে। জুনের মধ্যে যুক্তরাষ্ট্রে তারা ১০০ মিলিয়ন টিকা দেবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

জনসনের এক ডোজের এই টিকা অন্যগুলোর তুলনায় দামে যেমন সস্তা, পরিবহনও সহজ। এর জন্য কোল্ডচেইন বা অতিশীতল তাপমাত্রার প্রয়োজন পড়বে না, সাধারণ ফ্রিজের তাপমাত্রাতেই সংরক্ষণ করা যাবে মাসের পর মাস।

যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলে ট্রায়ালে এই টিকা গুরুতর রোগীর ক্ষেত্রে ৮৫ শতাংশের বেশি কার্যকর প্রমাণিত হয়েছে। এবং সবমিলিয়ে এটি ৬৬ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

জনসনের টিকার অনুমোদনের খবরে উৎচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘এটি যুক্তরাষ্ট্রের প্রতিটি মানুষের জন্য সুখবর এবং প্রশংসনীয় অর্জন। তবে এটিও মনে রাখতে হবে ‘লড়াই এখনো শেষ হয়নি’।’

এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমরা আজকের এই সংবাদ উদযাপন করবো। এরপরও আমি সবাইকে হাত ধোয়া, সামাজিক দূরত্ব মেনে চলাসহ মাস্ক পরার অনুরোধ করবো। আমি অনেকবার বলেছি, করোনার নতুন ধরনে পরিস্থিতি আবারও খারাপ হতে পারে এবং বর্তমান উন্নয়ন চিত্র আবার বদলে যেতে পরে।’

ইএ/এমএস


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: