রবিবার, ১০ মে ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম
মামলা প্রত্যাহার না করায় সাংবাদিককে কুপিয়ে জখম, আঙুল বিচ্ছিন্ন টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে সাজেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সদস্য নিহত কল্যাণপুরে কম্ফোর্ট কামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ ৩৪ কোটি টাকার সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ ফুলবাড়ীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে এখন পাঁচ মাসের শিশু নড়াইলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়লো ৪ দোকান গজারিয়ায় হোসেন্দী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

কোম্পানীগঞ্জে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত আলাউদ্দিনের দাফন সম্পন্ন

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে আ’লীগের দু’পক্ষের বিবাদমান সংগর্ষের ঘটনায় গোলাগুলিতে নিহত সিএনজি চালক ও যুবলীগ কর্মী আলাউদ্দিনের (৩২) দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরকালী গ্রামে তাঁর দাফন সম্পন্ন হয়।বিষয়টি নিশ্চিত করেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচি।

এর আগে,বেলা সাড়ে ৩টার দিকে নোয়াখালী সদর হাসপাতাল থেকে বাড়িতে মরদেহ পৌঁছায়। পরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের বাড়ির সামনে জানাজা শেষে বাদলের পৈত্রিক কবরস্থানে মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে মরহুমের ঘনিষ্ঠজন ও এলাকাবসীর উপস্থিতিতে তাকে দাফন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচি, চরকালী সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান প্রমূখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: