শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

শিরোনাম
বড়াইগ্রাম সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

লক্ষ্মীপুরে বিভিন্ন সংগঠনকে সংবর্ধনা দিলো নন্দন ফাউন্ডেশন

লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরে করোনাকালীন সময়ে মৃত ব্যক্তির লাশ দাফন ও সৎকারে অংশ নেওয়া সংগঠন ও প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। নন্দন ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া।

নন্দন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আশিকুর রহমান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহম্মেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার, লক্ষ্মীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুনুর রশিদ, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম ভূঁইয়া ত্বপন, ১৪ দলীয় জোট চন্দ্রগঞ্জ থানার আহ্বায়ক এম ছাবির আহাম্মদ, নন্দন ব্লাড ব্যাংকের উপদেষ্টা ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগি অধ্যাপক মাহবুবে এলাহি সানী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি শাহজাহান কামাল, লক্ষ্মীপুর আইডিয়াল ক্যাডেট মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন প্রমুখ।

পরে নন্দন ফাউন্ডেশনের নবগঠিত কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে রাজন মোল্লাকে সভাপতি ও ফারুক হোসেন পারভেজকে সাধারণ সম্পাদক করা হয়েছে। পরে নব কমিটিকে শপথবাক্য পাঠ করান নন্দন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান। এসময় নন্দন ফাউন্ডেশনের সহযোগি সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ১৬টি সংগঠন ও ২১জন ব্যক্তিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: