রবিবার, ১০ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

শিরোনাম
মামলা প্রত্যাহার না করায় সাংবাদিককে কুপিয়ে জখম, আঙুল বিচ্ছিন্ন টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে সাজেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সদস্য নিহত কল্যাণপুরে কম্ফোর্ট কামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ ৩৪ কোটি টাকার সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ ফুলবাড়ীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে এখন পাঁচ মাসের শিশু নড়াইলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়লো ৪ দোকান গজারিয়ায় হোসেন্দী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশৃঙ্খলা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন

নোয়াখালী প্রতিনিধি :: সকল ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চলমান আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় দ্বিতীয় দিনের মত বসুরহাট পৌর এলাকাসহ কোম্পানীগঞ্জে অতিরিক্ত আইন—শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

শুক্রবার সকালেও বসুরহাট বাজারের বিভিন্ন পয়েন্টে আইন—শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
ফের কোনো প্রকার অপ্রীতিকর ও বিশৃঙ্খলা এড়াতে নোয়াখালীর পুলিশ সুপার ছাড়াও চট্টগ্রাম রেঞ্জের ১জন এসপি, সার্বক্ষণিক ২জন এএসপি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করছেন বলে নির্ভরযোগ্যসূত্রে জানা যায়।

এছাড়াও প্রায় ৩০জন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে ৩ শতাধিক পুলিশ ও ডিবি পুলিশ এবং র‌্যাবের ২টি টিম মোতায়েন রয়েছে।

এ বিষয়ে নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, কোম্পানীগঞ্জে আর কোনো ভাবে বিশৃঙ্খলা আমরা হতে দিবো না। সকল ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে মাঠে রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: