বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

শিরোনাম
জানেন কি, এই উপায়েই মিলবে হিরো-হিরোইনদের মতো সুন্দর হাসি? মাখন নয়, প্রাতরাশের পাউরুটিতে লাগান স্বাস্থ্যকর ‘চকোলেট বাটার’! কী ভাবে বানাবেন? জানুন পদ্ধতি মুন্সীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেধাবী প্রজন্ম গঠনে কাজ করছে গোপালগঞ্জের অ্যাডভান্টেজ ইন্টারন্যাশনাল মিশন স্কুল: বিজ্ঞান মেলায় অধ্যক্ষ লাবনী ম্যারানডি নড়াইলের লোহাগড়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা

মার্কিন চাপের কাছে নথি স্বীকার করবে না তুরস্ক: রাশিয়া

নিউজ ডেস্ক :: রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশনের প্রধান দিমিত্রি শুগায়েভ বলেছেন, তার দেশের কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তি বাতিলের বিষয়ে তুরস্কের ওপর আমেরিকার যে চাপ রয়েছে তার কাছে নতিস্বীকার করবে না আঙ্কারা।

মার্কিন নতুন প্রশাসন যখন রাশিয়া থেকে এস-৪০০ কেনার বিষয়ে তুরস্ককে হুঁশিয়ার করছে তখন শুক্রবার শীর্ষ পর্যায়ের রুশ কর্মকর্তা এ আশা প্রকাশ করলেন।

তিনি বলেন, “যেকোনও দেশের কাছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ বাধাগ্রস্ত করার জন্য আমেরিকা সব রকমের চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে তুরস্কের সঙ্গে তাদের সমস্যা রয়েছে তা আমরা সবাই জানি। ঈশ্বরকে ধন্যবাদ যে, আমাদের তুর্কি মিত্ররা অটল আছেন এবং তারা বুঝতে সক্ষম হয়েছেন যে, এটি তাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন। আমি বিশ্বাস করি আমরা এগিয়ে যেতে পারব।”

এর একদিন আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশের জন্য আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দরকার এবং সেগুলো বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: